মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা জামায়াতের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী গজারিপাড়া এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় সজলকে আটক করেন ওই নারীর স্বামী। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে এর সত্যতা পান।
 
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সভাপতির পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৬,/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit