মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জে লোকালয়ে ঢুকে নারী ও শিশুসহ নয়জনকে কামড়ে আহত করা শিয়ালের মাথা সংগ্রহ করে পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কি না, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম। তিনি জানান, সোমবার বিকেলে শিয়ালের মাথা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট গবেষণাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা ও জিগাবাড়ী এলাকায় একটি শিয়াল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। পরে এটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা চালায়। এতে নারী ও শিশুসহ নয়জন আহত হন।

আহতদের মধ্যে তালুক বেলকা গ্রামের নিলি বেগম (৪০), সাদেক হোসেন (৭০), আফরুজা বেগম (৩৭) ও শাওন মিয়া (৬) রয়েছেন। জিগাবাড়ী গ্রামের আহতরা হলেন রাবেয়া বেগম (৩৮), রাকিবুল হাসান (১৩), এনামুল হক (২৬), আয়শা আক্তার (৩) ও হাসান মিয়া (৭)।

পরে স্থানীয়রা শিয়ালটিকে মেরে একটি নির্জন স্থানে ফেলে রাখেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে গিয়ে শিয়ালটির মাথা সংগ্রহ করেন। বাকি অংশ মাটিতে পুঁতে ফেলা হয়।

নমুনা সংগ্রহকারী কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় শিয়ালটির অবস্থান শনাক্ত করে মাথা সংগ্রহ করা হয়। এ সময় বেলকা ইউনিয়নের ভ্যাকসিনেটর, এআই টেকনিশিয়ান ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিয়ালের কামড়ে আহত নয়জন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাদের ভ্যাকসিন দেওয়া হয়। পরে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাদের বাড়িতে গিয়ে পরিদর্শন করে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিলি বেগমকে সাড়ে ৭ হাজার টাকা এবং অন্য আটজনকে চার হাজার টাকা করে দেওয়া হয়।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ জানান, শিয়ালটিকে মেরে নির্জন স্থানে ফেলে রাখা হয়েছিল। পরে রাতে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা সেটির মাথা সংগ্রহ করে নিয়ে যান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম বলেন, শিয়ালটির শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কি না, তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit