রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

৩৪ বছর বয়সে অবসর নেবেন ডেম্বেলে!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : নেইমার জুনিয়রের বিকল্প হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে কিনতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু গতি, ড্রিবলিং ও দুই পায়ে সমান পারদর্শী উসমান ডেম্বেলে বেশি প্রতিভাবান মনে হয়েছিল বার্সা বোর্ডের। যে কারণে বরুশিয়া ডর্টমুন্ড থেকে মোটা অঙ্কের অর্থে তাকে ক্যাম্প ন্যু’তে ভিড়িয়েছিল কাতালানরা।

ইনজুরির কারণে ১৬০ মিলিয়ন ইউরোর ডেম্বেলে বার্সার জার্সিতে প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। ছয় মৌসুমে ১৮৫ ম্যাচে করেন ৪০ গোল। পিএসজি’তেও ধারাবাহিক নন তিনি। চলতি মৌসুমে ৫৫ ম্যাচে ১১ গোল তার নামের পাশে। ওই ডেম্বেলে জানিয়ে দিয়েছেন কবে পেশাদার ফুটবলকে বিদায় বলবেন। অবসরের পর কী করবেন তাও জানিয়ে দিয়েছেন। 
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনির সঙ্গে এক আলাপে ফ্রান্স ফরোয়ার্ড বলেন, ‘আমি ৩৪ বছর বয়সে অবসর নিতে চাই। এরপর আমি আফ্রিকা ও ফ্রান্সে প্রোপার্টির (জমি ও সম্পত্তি) ব্যবসা করতে চাই।’ 
উসমান ডেম্বেলের বর্তমান বয়স ২৭ বছর। ওই হিসেবে আরও সাত বছর তিনি শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে চান। বর্তমান সময়ে রোনালদো, মেসি, মডরিচরা ৩৭-৩৮ বছর পেরিয়ে দাপটের সঙ্গে ফুটবল খেলছেন সেখানে ৩৪ বছর কমই মনে হবে। তবে ডেম্বেলের মতো ইনজুরি প্রবণ একজনের জন্য ফিট থেকে ৩৪ বছর খেলে যাওয়াও একেবারে সহজ হবে না। 

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit