মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

যুদ্ধে ইরানের নতুন লক্ষ্যবস্তু নিয়ে বাড়ল উত্তেজনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে ইরান।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা অফিসগুলোর নাম উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে।

তবে এই সম্ভাব্য লক্ষ্যবস্তুর বিষয়ে তারা কোনও নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি। 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ার ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি সামরিক স্থাপনা ছাড়িয়ে জ্বালানি, যোগাযোগ ও প্রযুক্তি অবকাঠামোর ওপর ছড়িয়ে পড়ে, তাহলে তা পুরো অঞ্চলের অর্থনীতি ও ডিজিটাল অবকাঠামোর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। কারণ উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার ও আঞ্চলিক অফিস রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৬,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit