সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

পিসিবির জরিমানার খবর অফিশিয়াল নয়: রিজওয়ান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি সংবাদমাধ্যমে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছিল, এ কারণেই বিশ্বকাপ দলের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পিসিবি। আর্থিক শাস্তি দেওয়ার এই সিদ্ধান্ত নাকি ভারতের বিপক্ষে ৬১ রানে হারের পরপরই নেওয়া হয়েছিল।

সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ক্রিকেটাররা এখন থেকে পারফরম্যান্স অনুযায়ী সুবিধা পাবেন। অর্থাৎ ভালো খেললে পুরস্কার, অন্যথায় জরিমানা। অফিসিয়ালরা নাকি পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হলে খারাপ পারফরম্যান্সের জন্য শাস্তিও পেতে হবে। তবে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেছেন, এই খবর অফিসিয়াল নয়।

বাংলাদেশের বিপক্ষে সফরকে সামনে রেখে এই মুহূর্তে করাচিতে প্রস্তুতি ক্যাম্প করছে পাকিস্তান। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ান বলেন, ‘অনেকেই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছেন, খেলোয়াড়দেরও প্রশ্ন করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। যদি পিসিবি আনুষ্ঠানিকভাবে বলে যে ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে বা ম্যানেজমেন্ট কোনো শাস্তি দিয়েছে, তখন আমি এ বিষয়ে মন্তব্য করতে পারব।’

তিনি আরও বলেন, ‘এখন যেহেতু বিষয়টি কেবল সংবাদমাধ্যমে এসেছে এবং আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তাই এসব দাবির উপস্থাপন নিয়েও আমার মনে প্রশ্ন জাগে।’আগামী ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সফরটি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা কাটিয়ে পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক মিশন। এ সিরিজের দল ঘোষণায় বড় পরিবর্তন এনেছে পিসিবি।

অভিজ্ঞ ব্যাটার বাবর আজম, ওপেনার ফখর জামান, পেসার নাসিম শাহসহ কয়েকজন পরিচিত মুখকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে, টি-টোয়েন্টির পারফরম্যান্সের প্রভাব কি ওয়ানডে দলে পড়ছে? জবাবে রিজওয়ান বলেন, এ ধরনের সিদ্ধান্তের ব্যাখ্যা নির্বাচন কমিটিই ভালো দিতে পারবে। তার ভাষায়, ‘এমন প্রশ্ন সবার মনেই আসতে পারে। তবে নির্বাচন কমিটির মিটিংয়ে কী আলোচনা হয়, সে বিষয়ে আমি অবগত নই।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit