মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার মাদক আটক করেন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক চোরাচালন অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকার মাদক আটক করেন। গত ১৬ ফেব্রুয়ারী বিরামপুর বিশেষ ক্যাম্প বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ৪২ হাজার ২শত টাকা।

গত ১৭ ফেব্রুয়ারী দাইনুর বিওপি চোরাচালন অভিযান চালিয়ে ৫৮৭০পিচ নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজর পিচ ইনজেকশন আটক করেন। যাহার মূল্য ৬ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকা। গত ১৯ ফেব্রুয়ারী খানপুর, জলপাইতলী ও রুদ্রানী চোরাচালন অভিযান চালিয়ে ৯বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪০০পিচ নেশাজাতীয় ট্যাবলেট ও ২০ বোতল বিদেশী মদ এবং ৫৩ বোতল ইস্কাপ সিরাপ আটক করেন। যাহার মূল্য ৮৬ হাজার ৮০০ টাকা।

গত ২৫ ফেব্রুয়ারী বিরামপুর বিশেষ ক্যাম্পে চোরাচালন অভিযান চালিয়ে ১৩৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ২লক্ষ ০১ হাজার ৬০০ টাকা। এছাড়াও বিরাপুর, কাটলা বিশেষ ক্যাম্প ও বড়গ্রাম বিওপিতে চোরাচালন অভিযান ২হাজার পিচ নেশাজাতীয় ট্যাবলেট, ১৯ বোতল ইস্কপ সিরাপ ও ৫৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। যাহার মূল্য ২লক্ষ ৫৪ হাজার টাকা।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এএম জাবের বিন জব্বার জানান, সীমান্তে বিজিবি চোরাচালন, নারী ও শিশু পাচার সহ নানাবিধ কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালন বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit