সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে থাকছেন ফাইনালের সেই রেফারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস ফাইনালের স্মৃতি এখনো টাটকা। আর্জেন্টিনা ফ্রান্সের ঐতিহাসিক সেই ম্যাচে যিনি বাঁশি হাতে ছিলেন, আবারও তিনিই ফিরছেন মেসিদের ম্যাচে। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা আলজেরিয়া লড়াইয়ে রেফারির দায়িত্বে থাকছেন পোলিশ অফিসিয়াল সাইমন মারচিনিয়াক।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ-জে এর এই ম্যাচটি ঘিরে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। তার ওপর মারচিনিয়াকের উপস্থিতি বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে তার দৃঢ় ও নির্ভুল সিদ্ধান্ত ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ভিএআরের ওপর অতিরিক্ত নির্ভর না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাকে আলাদা করেছে। ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরামের ডাইভিং ধরা ছিল সেই ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত।

আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায়ও তার অভিজ্ঞতা কম নয়। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে দায়িত্বে ছিলেন তিনি, যেখানে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছিল এবং লিওনেল মেসি পেনাল্টি মিস করেছিলেন। এছাড়া ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেন।

২০১১ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে যাত্রা শুরু করা মারচিনিয়াক ইতোমধ্যে ইউরোপীয় ক্লাব ফুটবলের বড় বড় ম্যাচও সফলভাবে পরিচালনা করেছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তিনি শেষ করেন কোনো বড় বিতর্ক ছাড়াই।

তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস তাকে ২০২২ সালের বিশ্বসেরা রেফারি নির্বাচিত করে।

সব মিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা ও অঘটনের স্বপ্ন দেখা আলজেরিয়ার এই ম্যাচে আবারও কেন্দ্রবিন্দুতে থাকবেন মারচিনিয়াক। তার প্রতিটি সিদ্ধান্তের দিকেই থাকবে সবার নজর।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৬,/সকাল ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit