বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ক্লিন এন্ড গ্রীণ সাভার গড়তে নিজের হাতে নিজেই বিলবোর্ড অপসারণ করলেন সংসদ সদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন নিরাপদ করতে ৩ মাস ১০দিনের নির্বাচনী প্রতিশ্রুতির দ্বিতীয় দিনেও বিলবোর্ড-ব্যানার ফেস্টুন অপসারণ করেছেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ছয়তলা ও জামগড়া এলাকায় এ বিলবোর্ড ও ফেস্টুন অপসারণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, রিপন শিকদার, মোস্তফা আল হোসাইন ও ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব বলেন, ক্লীন এন্ড গ্রীণ সাভার গড়ার লক্ষ্যে ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনানুযায়ী জামগড়ায় আমরা বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার অপসারণ করেছি। সেই সাথে আশুলিয়ার জামগড়ায় কোন সন্ত্রাসী কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit