রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

চৌগাছায় বিনামূল্যে বীজ ও সার পেল ৩৯৭০ জন কৃষক

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যে কৃষকদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কর হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবার রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, গোলাম হোসেন ফয়সাল খান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউপি সদস্য ও কৃষকগণ ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মোট ৩৯৭০ জন কৃষক এই প্রণোদনার সার ও বীজ পাচ্ছেন। এর মধ্যে সবজি ৪৯০ কেজি, সবজি (হাইব্রিড) ১৪০০ কেজি, গম ২৬০ কেজি, ভ’ট্রা ৫০ কেজি, সরিষা ৩৩০০ কেজি, বাদাম ১২০,পিয়াজ ৩০, মসুর ১৬০ কেজি, খেসারী ২০ কেজি, অড়হড় ৩০ কেজি,উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে কৃষকরা একধাপ এগিয়ে যাবে। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে। তিনি বলেন যারা এ আবাদ করেন সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit