মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

আশুলিয়ায় কার্টনভর্তি নারীর মস্তকবিহীন খণ্ডিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : সাভারের আশুলিয়ায় কার্টনভর্তি অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার বাবুল মোল্লার হালিমের দোকানের পাশ থেকে দুটি কার্টনে ভর্তি লাশের তিনটি খণ্ড উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাব সদস্যরা। 

এছাড়া নিহতের পরিচয় সনাক্তের জন্য পিবিআই ও সিআইডি পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত এবং নিহতের আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় সনাক্ত করবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, কাঠগড়া এলাকায় একটি বন্ধ কাপড়ের দোকানের সামনে কে বা কারা রশি দিয়ে বাঁধা দুটি কার্টন রেখে যায়। দোকান মালিক বিকালে দোকান খোলার সময় কার্টন দুটি দেখতে পান। কিন্তু র্দীর্ঘ সময় পরও কেউ কার্টনগুলো না নিতে আসায় দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা কার্টন দুটি খুলে অজ্ঞাত নারীর মস্তকবিহীন তিন খণ্ড লাশ দেখতে পান।

এ ঘটনায় দোকান মালিক ও স্থানীয়রা বিষয়টি আশুলিয়া থানায় জানালে ঘটনাস্থলে এসে কার্টন দুটি জব্দ করে পুলিশ। প্রাথমিকভাবে নিহতের মস্তক না থাকায় তার পরিচয় সনাক্ত করা যায়নি। তবে তার পরনে গেঞ্জি এবং প্যান্ট ছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কে বা কারা দুটি কার্টনের ভরে এক নারীর মস্তকবিহীন খণ্ডিত লাশ রেখে গেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে পিবিআই এবং সিআইডিকে অবহিত করেছি। তারা আসলে নিহত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা ও হত্যকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারীকে অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি গুম করার উদ্দেশ্যে কাগজের কার্টনে ভরে ফেলে যাওয়া হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit