মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১ রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছিল বাংলাদেশ। তবে সেটি কোনো আকস্মিক সাফল্য নয়, বরং ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন—যার প্রমাণ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। সেখানে চার নম্বরে অবস্থান করছে টাইগাররা, জোরালোভাবে টিকে আছে ফাইনালের লড়াইয়ে। ফলে শান্তর দল এখন দেখছে ফাইনালে ওঠার বড় স্বপ্ন।

এমনটাই জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার ও ডারউইন জয়ের নায়ক হাসান মাহমুদ। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ঘরের মাঠে বাকি চারটি টেস্ট জিততে পারলে ফাইনালে ওঠার সম্ভাবনা যেহেতু আছে, তাই ফাইনাল নিয়ে ভাবতেই পারে বাংলাদেশ।

হাসানের মতে, সাম্প্রতিক সময়ে দলের পরিবেশ ও মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। তার বিশ্বাস, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রভাব আরও বাড়াতে পারবে বাংলাদেশ টেস্ট দল।

তিনি বলেন, ‘ধারাবাহিকতার হাওয়া এখন আমাদের পক্ষেই বইছে। দলের অভ্যন্তরীণ পরিবেশ ও সার্বিক চিত্রটা এমন জায়গায় এসেছে, যেখানে বিশ্ব টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন নিজের প্রভাব বিস্তার করতে প্রস্তুত।‘

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আগে নিজেদের প্রত্যাশিত জায়গায় নিতে পারেনি বলেও স্বীকার করেছেন হাসান। তবে এখন সেই পরিস্থিতি বদলেছে বলে মনে করেন তিনি। ফাইনাল নিয়ে বলেছেন, ‘আগে আমরা টেস্টে সেভাবে রাজত্ব করতে পারিনি, তবে এখন সেই সময়টা এসেছে। ঘরের মাঠে বাকি চারটি ম্যাচ জিততে পারলে, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব না কেন? বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে ভাবনাটা এখন সেখানেই পৌঁছে গেছে।‘

নিয়মিত টেস্ট খেলার মধ্য দিয়ে দলের মানসিকতায়ও পরিবর্তন এসেছে বলে মনে করেন হাসান। একইসাথে বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিও বিশ্ব ক্রিকেটে স্বীকৃতি পাচ্ছে বলে তার দাবি।

‘আমরা যখন থেকে নিয়মিত খেলা শুরু করেছি, তখন থেকেই দলের মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। বিশ্ব ক্রিকেটও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশেও বৈশ্বিক মানের পেসার উঠে আসছে।‘

এছাড়াও নিজের বোলিং নিয়েও কথা বলেছেন হাসান। প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখতে তার পরিকল্পনা ছিল এক জায়গায় ধারাবাহিকভাবে বোলিং করা এবং শর্ট বল-বাউন্সার দিয়ে পরীক্ষা নেওয়া- এভাবেই সাফল্য কুড়িয়েছেন ডারউইন টেস্টে।

তিনি বলেন, ‘আমার কাজ ছিল কেবল নিখুঁত জায়গায় বোলিং করে যাওয়া এবং কোনো অবস্থাতেই রান করার সুযোগ না দেওয়া। শর্ট বল ও বাউন্সার দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনাতেই অনড় ছিলাম। রান হলে হবে, তা নিয়ে ভাবিনি।‘

টেস্টে উন্নতির পেছনে পেস বিপ্লবের কৃতিত্ব দেখছেন জানিয়ে এই পেসার আরও বলেন, ‘টেস্টে দল হিসেবে আমাদের কতটুকু উন্নতি হয়েছে, তা স্পষ্ট। পেসাররা যদি ফিট থাকে আর ব্যাটাররা রান পেয়ে যায়, তবে খুব দ্রুতই আমরা ক্রিকেটের আরও উচ্চ স্তরে পৌঁছে যাব।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit