মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে নতুন করে লড়াই চলছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তায় দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হুতিদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের আত্মরক্ষার অধিকারও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার ইউরোপ সফরে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে রুবিও এসব কথা বলেন। তার সফরে আইসল্যান্ড, গ্রিস ও পর্তুগাল রয়েছে।

রুবিও বলেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি রয়েছে। ওয়াশিংটন সেই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে।

তিনি বলেন, হুতিদের অব্যাহত হামলার বিরুদ্ধে সৌদি আরবের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনী আগের সংঘর্ষে হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা করছে।

এর মধ্যে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির আশপাশে লড়াই বেড়েছে। এই জলপথের কাছাকাছি এলাকায় হুতিদের নিয়ন্ত্রণের বিরোধিতা করছে সৌদি ও ইয়েমেনি বাহিনী।

রুবিওর ভাষ্য, স্থানীয়ভাবে যে পাল্টা অভিযান চলছে, সেটি প্রত্যাশিত ঘটনা। বর্তমানে ইয়েমেনে যা ঘটছে, তা হুতিদের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা পুনর্দখল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনাই এই অভিযানের লক্ষ্য।

হুতিরা ২০১৪ সাল থেকে সানা নিয়ন্ত্রণ করছে। ইয়েমেনের সেনাবাহিনীর ইউনিটগুলো সোমবার জানিয়েছে, তারা বাব আল-মান্দেব প্রণালির কাছে ধুবাব জেলা এবং আরও কয়েকটি কৌশলগত অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit