মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : নাইজেরিয়ায় ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্যসহ সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনাটি ঘটে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম ফ্রান্স২৪ জানায়, দেশটির বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। 

প্রেসিডেন্ট বোলা টিনুবুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানে থাকা ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের পরিবারের প্রতি প্রেসিডেন্ট গভীর সমবেদনা জানিয়েছেন’। 

টিনুবু বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক এক মুহূর্ত।’ পরে টিনুবুর মুখপাত্র বায়ো ওনানুগা জানান, দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে প্রেসিডেন্ট তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত কর্মকর্তাদের প্রতি সম্মান জানাতে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে। প্রেসিডেন্টের কার্যালয় ও বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো জানিয়েছেন, একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তারা দুইজনই জানিয়েছেন, বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। এটি দুই ইঞ্জিনের টার্বোপ্রপ বিমান। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এই মডেলের বিমানে ৩০ থেকে ৫০ জন যাত্রী বহন করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি নদীর কাছে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকারীরা নৌকায় করে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

সূত্র: রয়টার্স, ফ্রান্স২৪

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit