মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : সৌদি আরবের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। একই সঙ্গে মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার নিন্দা জানিয়েছে তিন দেশ।

আজ সোমবার তিন দেশের কর্মকর্তাদের জরুরি বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তির একটি কমিটি বৈঠকে অংশ নেয়। কমিটি সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সৌদি আরবে এসব বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েন নিশ্চিত করার কথাও জানিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকার বাস্তবে রূপ দিতে অবিলম্বে কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এর অংশ হিসেবে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ করা হবে। সৌদি আরবে সেগুলো দ্রুত মোতায়েনের ব্যবস্থাও নেওয়া হবে।

তিন দেশের মতে, এই পদক্ষেপের ফলে সামরিক প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় বাড়বে। একই সঙ্গে হুমকি মোকাবিলা ও প্রতিহত করার সম্মিলিত সক্ষমতাও শক্তিশালী হবে।

বৈঠকের পর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার নিন্দা জানিয়েছে তিন দেশ। সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি প্রত্যাখ্যানের অবস্থানও পুনর্ব্যক্ত করেছে তারা।

বিবৃতিতে তিন পক্ষ আরও বলেছে, প্রতিটি দেশের নিরাপত্তা অন্য দুই দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, কোনো একটি দেশের নিরাপত্তাকে আলাদা করে দেখছে না তারা। তিন দেশের প্রত্যেকের নিরাপত্তাই তাদের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit