মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল জাতীয় দলে চলমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি। রোনালদোর সাম্প্রতিক আচরণের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেছেন, অতিরিক্ত অহংকারে নিজের দীর্ঘদিনের গড়ে তোলা ভাবমূর্তি নষ্ট করছেন পর্তুগিজ তারকা।

সম্প্রতি পর্তুগালের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দল থেকে সরে দাঁড়ান রোনালদো। বিষয়টি নিয়ে ফরাসি রেডিও অনুষ্ঠান ‘রোথেন সেনফ্লাম’-এ কথা বলেন সাবেক এই ফরোয়ার্ড।

দুগারির মতে, রোনালদোর বর্তমান আচরণ তাঁর দীর্ঘ ক্যারিয়ারে গড়ে ওঠা পেশাদার ও দলকেন্দ্রিক ভাবমূর্তির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, নিজের দেশ ও জাতীয় দলের প্রতি এমন আচরণ তাঁকে হতাশ করেছে।

ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার বলেন, রোনালদো আগে একজন শৃঙ্খলাবদ্ধ, দলীয় খেলোয়াড় ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখছেন তিনি। দুগারির ভাষায়, রোনালদোর অহংকার গত কয়েক মাসে তাঁকে ‘জীবন্ত গিলে খাচ্ছে’।

দুগারি আরও বলেন, রোনালদোর সামনে সম্মানের সঙ্গে ক্যারিয়ারের শেষ পর্যায়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো সেই পথকে জটিল করে তুলেছে। এখন তাঁকে কীভাবে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা হবে, সেটিও প্রশ্ন বলে মনে করেন তিনি।

রোনালদোর মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন দুগারি। তাঁর মতে, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে রোনালদোর উচিত ছিল ধীরে ধীরে নেতৃত্বের দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরের ভূমিকা নেওয়া।

দুগারি প্রশ্ন তোলেন, শুধু ম্যাচের শেষ ৩০ মিনিট খেলানোর মতো সিদ্ধান্ত নিয়ে যদি দলের পরিকল্পনা বদলে যায়, তাহলে পর্তুগালের তরুণ খেলোয়াড়দের কাছে এর কী বার্তা যায়। তাঁর মতে, একজন অভিজ্ঞ ও কিংবদন্তি খেলোয়াড় হিসেবে রোনালদোর আচরণে তরুণদের জন্য ইতিবাচক উদাহরণ থাকা উচিত ছিল।

 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit