মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের তাইজ প্রদেশের পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। হুথি বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শহরটি দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকারপন্থী বাহিনী।

সরকারপন্থী সাবা নিউজ এজেন্সির এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। 

সূত্রটি জানায়, মোখা শহরের আশপাশের কয়েকটি এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর মিডিয়া সেন্টারও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোখা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি জানিয়েছে। তাদের দাবি, লড়াইয়ের পর হুথিদের সরিয়ে শহরটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে।

গত মাসে হুথি বিদ্রোহীরা মোখা দখলে নিয়েছিল। ফলে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার ও হুথিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে মোখা গুরুত্বপূর্ণ একটি সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত মোখা শহরটি বাব আল-মান্দেব প্রণালি থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘গেট অব টিয়ার্স’ নামে পরিচিত বাব আল-মান্দেব প্রণালি দিয়ে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবহন হয়। সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপমুখী বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথও এটি।

ফলে মোখা শহরের নিয়ন্ত্রণ শুধু ইয়েমেনের চলমান সংঘাতের ক্ষেত্রেই নয়, লোহিত সাগরকেন্দ্রিক আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit