মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জীবনের বিনিময়ে ইসলামের পতাকা উড্ডীন রেখেছিলেন যিনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : মুফতি জাকারিয়া হারুন 

ইসলামের ঝান্ডা উড্ডীন রেখেছিলেন যিনি

উহুদের যুদ্ধে মুসলমানের পতাকা মুসআব ইবনু উমায়ের (রা.)-এর হাতে দেয়া হয়েছিল। এ পতাকার মর্যাদা রক্ষার জন্য মুসআব (রা.)-কে প্রথম থেকেই যুদ্ধ করে আসতে হয়েছিল এবং তির ও তরবারির আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছিল।

বিপদের এ সময় দুর্ধর্ষ কাফের ইবনু কামিয়া এগিয়ে এসে মুসআব (রা.)-এর দক্ষিণ বাহুর ওপর তরবারির আঘাত করে। বাহুটি কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসআব (রা.) বাম হাতে পতাকা ধারণ করলেন। কিন্তু অবিলম্বে ইবনু কামিয়ার তরবারির দ্বিতীয় আঘাতে তার বাম বাহুটিও দেহচ্যুত হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের একটি তির এসে তার জ্ঞান, ভক্তি ও বীরত্বপূর্ণ বক্ষটি ভেদ করে চলে গেল এবং তিনি চিরনিদ্রায় নিদ্রিত হয়ে শহীদের অমর জীবন লাভ করলেন।
 
ইতিহাস বলে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির সাথে মুসআব (রা.)-এর আকৃতির মিল ছিল। সুতরাং মুসআব (রা.)-কে শহীদ করে কাফের ইবনু কামিয়া মুশরিকদের দিকে ফিরে গেল এবং চিৎকার করে বলতে লাগল যে, ‘মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে।’ (ইবনু হিশাম: ২/৭১-৮৩; যাদুল মাআদ: ২/৯৭)

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit