শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

দুর্গাপুর আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা।

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ৩নং চন্ডিগড় ইউনিয়নের আলেম সমাজের উদ্দ্যেগে, এলাকার সর্বস্তরের আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে চন্ডিগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশের বর্তমান প্রেক্ষাপটে, নতুন সমাজ বিনির্মানে আলেম সমাজের ভুমিকা অনেক বেশি। এ বিষয়ে মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, মুফতি ওয়ালীউল্লাহ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান পাঠান। বিশেষ অতিথি হিসেবে, হাফেজ খাদেমুল ইসলাম, মাওলানা দিলোয়ার হোসেন, মাও হারুন অর রশীদ, জিয়াউর রহমান, মো. ইব্রাহীম, জামাল উদ্দিন, শরাফ উদ্দিন, ফরিদ আহমেদ, মুফতি এনায়েত উল্লাহ্, মুফতি মামুনুর রশীদ, কৃষিবিদ মাও. রায়হানুল হক, মাও আব্দুর রউফ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর আলেম ওলামাগণ প্রান খুলে কোন কথা বলতে পারেনি। শাপলা চত্ত্বরের আলেমদের নির্যাতনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন, যিনি দুর্গাপুর কলমাকান্দা উপজেলার সাধারণ মানুষের কথা ভাবেন, এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন, যিনি নেত্রকোনা-১ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে পারবেন, আমরা তাকেই এমপি নির্বাচিত করবো।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit