মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

হৃদয়ে পাবনার আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

পাবনা প্রতিনিধি : পাবনায় ১৫ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা” শুরু হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চলমান এই মেলা চলবে ২০ অক্টোবর (সোমবার) পযর্ন্ত। এ উপলক্ষে রবিবার বিকাল ৪টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী # কবিতার নাম- “আমাদের গ্রাম”/কবি বন্দে আলী মিয়া, খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী # কবিতার নাম- “ঘাসফুল”/ জ্যোতিরিন্দ্র মৈত্র, গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী # কবিতার নাম- “এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি” কবি ওমর আলী) অনুষ্ঠিত হয়।

এছাড়াও পাবনা উৎসব উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে ২য় শ্রেণী, (বিষয়বস্তু- “আমাদের গ্রাম”); খ গ্রুপ: ৩য় থেকে ৫ম শ্রেণী, বিষয়বস্তু- “আমার শৈশব” এবং গ গ্রুপ: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, বিষয়বস্তু- “আমার দেখা পাবনা”।) এবং লোক নৃত্য প্রতিযোগিতা (ক গ্রুপ: শিশু থেকে চতুর্থ শ্রেণী, খ গ্রুপ: পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, গ গ্রুপ: ৯ম থেকে উম্মুক্ত) অনুষ্ঠিত হয়। ৬ দিনব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার” (২০ অক্টোবর, সোমবার) সমাপনী অনুষ্ঠানে পাবনাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/রাত ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit