বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী 
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশান্ত কুমার ঘোষের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ ও সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে।সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টের মন্তব্য ঘরে স্থানীয় অনেকেই বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। সেখানে মন্তব্যকারীরা দাবি করেন, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে গিয়ে প্রায়ই ভোগান্তির শিকার হতে হয়।

কয়েকজন মন্তব্যকারী অভিযোগ করেন, সরকার নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত টাকা না দিলে বিভিন্ন সেবা দিতে গড়িমসি করা হয়। অনেক সময় ‘সার্ভার ডাউন’ বা অন্যান্য অজুহাত দেখিয়ে সেবাপ্রার্থীদের দিনের পর দিন ইউনিয়ন পরিষদে ঘোরানো হয় বলেও দাবি করা হয়েছে। মন্তব্যে আরও অভিযোগ করা হয়, পরিচিত ব্যক্তিদের কাজ দ্রুত সম্পন্ন হলেও সাধারণ মানুষের কাজ অনেক সময় ধীরগতিতে করা হয়। জন্মনিবন্ধনসহ কিছু সেবার ক্ষেত্রে তথ্য বা বানান ভুল হওয়ার অভিযোগও তুলেছেন কেউ কেউ, এতে পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হয় বলে মন্তব্যে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সেবা নিতে আসা নারী-পুরুষ ও বয়োবৃদ্ধ ব্যক্তিদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশান্ত কুমার ঘোষের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit