বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধস ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবার পানি বন্দি।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি:টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে বন্যার পাশাপাশি ব্যাপক পাহাড় ধস দেখা দিয়েছে। পাহাড়ি  নিন্মাঞ্চল পানির নিচে তলিয়ে সহস্রাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশংকা রয়েছে। খোলা হয়েছে ১০০টি আশ্রয় কেন্দ্র।সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙার সাপমারায় ভোর রাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ  মাটি সরিয়ে ৪ ঘন্টার পর সড়ক যোগাযোগ সচল করে।এ দিকে পাহাড় ধসে খাগড়াছড়ি শহরের শালবাগান,হরিনাথ পাড়া গ্যাপ,রুসুলপুর ও মেহেদীবাগ বেশ কিছু বাড়ী-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন ধরনের হতাহত না হলেও সম্পদের ক্ষতি হয়েছে।  অপর দিকে দীঘিনালার কবাখালী ও মেরুং এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাজেক ও লংগদুর সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খাগড়াছড়ি শহরে শালবাগানে পাহাড় ধসে কয়েকটি বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং চলছে। ভোর ৬ টার দিকে জেলা শহরের মুসলিম পাড়ার একাংশ, মিলনপুর,কল্যাণপুর, মেহেদিবাগ, উত্তর ও দক্ষিণ গঞ্জপাড়া, শান্তিনগর ও বাঙ্গালকাটির একাংশ এলাকায় পানির নিচে তলিয়ে গেছে। লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, পৌর এলাকায় ১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, পুরো জেলায় ১০০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।পাহাড়ের পাদদেশে অবৈধভাবে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit