মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) সকালের দিকে   মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কুল পাড়া এলাকায়  অসহায় দুস্থ পাহাড়ি ও বাঙালিদের মাঝে  বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ  কার্যত্রুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। 
​কর্মসূচির আওতায় তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় দুস্থদের মাঝে মানবিক সহায়তা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামকে অনুদান এবং একজন কিডনি আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
​একই দিনে এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
কুল পাড়া, বিরেন্দ্র কার্বারী পাড়া, থাইপোই পাড়া ও চাকমা কুল পাড়াসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অতি দুর্গম এলাকায় সহস্রাধিক মানুষ সেবা গ্রহণ করেছেন। এলাকাগুলো মাটিরাঙ্গা-খাগড়াছড়ি মুল সড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত হলেও, সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
​অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান পিএসসি বলেন  ​”এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন জোরদার করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit