বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে এসেট প্রকল্পের আওতায় ৯০দিন ব্যাপি সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ১০টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র হলরুমে এ অনুষ্ঠানের আয়োজ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ।

প্রশিকা নীলফামারী, পঞ্চগড় ও ঠাকারগাঁও জোনের বিভাগীয় ব্যবস্থাপক মোক্তার হেসেনের সভাপতিত্বে এলাকা ব্যবস্থাপক প্রশান্ত কুমার কুন্ডু’র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব, কেন্দ্রীয় ব্যবস্থাপক আহমেদ জগলুল পাশা খান, প্রশিক্ষক কামরুন নাহার মনি প্রমূখ বক্তব্য রাখেন।

উক্ত প্রশিক্ষণে প্রথম ব্যাচে সকালে ৯০দিন মেয়াদে ২৪ জন এবং ২য় ব্যাচে বিকালে ২১দিন মেয়াদে ২৪ জনকরে মোট ৪৮ জন প্রশিক্ষনার্থী এতে অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে নিজেকে স্ববলম্বি ও আতœনির্ভরশীল সফল উদ্দোক্তা হিসাবে গড়ে তুলতে সর্বত্ত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit