বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

একটি জাতি ও দেশের উন্নয়নের জন্য সুশিক্ষিত প্রজন্মের কোনো বিকল্প নেই। ইউএনও মাহমুদুর রহমান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  একটি জাতি ও দেশের উন্নয়নের জন্য সুশিক্ষিত প্রজন্মের কোনো বিকল্প নেই।নকলের প্রবণতা একজন শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়। তাই শিক্ষার মানোন্নয়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আগামী ২১ ত্রপ্রিল অনুষ্টিত এসএসসি /দাখিল, ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত  সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকবে।
​রোববার (১৯ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে আয়োজিত ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান, দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুর রহমান, তিনি আরও বলেন, “পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার  অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া  মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল।

এ সময় গোমতি পশ্চিম পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার, আদর্শগ্রাম আনোয়ারা বেগম দাখিল মাদ্রাসার সুপার মো. হুমায়ুন কবিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​মাদ্রাসার আরবি প্রভাষক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আরবি প্রভাষক মো. আব্দুল করিম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠন এবং সুশৃঙ্খলভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুর রহমান। 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit