শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬০ Time View

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) মোঃ সাব্বির বিন শামসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ‎রবিবার (১৭ মে) দুপুর আড়াইটার দিকে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হয়। আদালতের বিচারক মোঃ আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
‎
​এর আগে গত শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং রাতেই ডিবি পুলিশ তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটককালে সাবেক এই কর্মকর্তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
‎
​লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে ৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত বছরের ২৭ মে লালমনিরহাট সদর থানায় দায়ের করা হয় (মামলা নং-৫৯/২৫)।
‎
​ওসি আরও জানান, দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। ​উল্লেখ্য, সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
‎

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit