মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৭ মে) ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১৫৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এর আগে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে যায়। বাবর আজম ৬৮ রান করেন। শেষদিকে সাজিদ খান মাত্র ২৮ বলে ৩৮ রান করেন।  নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ বাকি ৪ উইকেট সমান ভাগে ভাগ করে নেন ।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন জয়। তানজিদের বিদায়ের পর মুমিনুলের সঙ্গে ভালো জুটি গড়েছেন। এই জুটিতে স্কোরকার্ডে ৭৬ রান যোগ হয়। দারুণ স্ট্রোকপ্লেতে ৬৪ বলে ১০ চারে ৫২ রান করে জয় মোহাম্মদ আব্বাসের বলে আউট হলে এই জুটি ভাঙে। উইকেটে সেট হয়ে দারুণ খেলছিলেন মুমিনুল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটি জমে উঠছিল। কিন্তু খররমে করা দিনের একদম শেষ বলে আউট হন মুমিনুল। ৬০ বলে ৩ চারে ৩০ রান করে বিদায় নেন এই বাঁহাতি। আগামীকাল নতুন সঙ্গী নিয়ে নামবেন ১৩ রানে অপরাজিত শান্ত। খুররম ২টি এবং আব্বাস ১টি উইকেট শিকার করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit