বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬১ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : বাংলাদেশের বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি ও ভাষাভিত্তিক চলচ্চিত্রচর্চাকে সামনে রেখে জহির রায়হান চলচ্চিত্র সংসদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা (Return)’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । আজ ১৬ মে(২০২৬) শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ও চলচ্চিত্র নির্মাতা কাওসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক বিধান রিবেরু। জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহ-সম্পাদক আজমীর তারেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহ-সভাপতি শারমিনা চৌধুরী , সুমন চক্রবর্তী প্রমুখ ।চলচ্চিত্রপ্রেমী, গবেষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ড. মং উষা থোয়াই এবং পরিচালনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ। এতে নায়ক ও নায়িকা সহ যারা হিসেবে অভিনয় করেছেন, তারা সবাই ত্রিপুরা জনগোষ্ঠীর । চলচ্চিত্রের প্রযোজক ড. মং উষা থোয়াই ও পরিচালক প্রদীপ ঘোষ নির্মাণ-অভিজ্ঞতা ও চলচ্চিত্রের ভাবনা নিয়ে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেছেন । পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জীবনের আবেগ, সংগ্রাম, স্মৃতি ও আত্মপরিচয়ের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ দলিল।

জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহ-সম্পাদক আজমীর তারেক চৌধুরী জানান, “বাংলাদেশের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষা, স্মৃতি ও জীবন-অভিজ্ঞতা আমাদের সম্মিলিত সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। চলচ্চিত্র সেই বহুস্বরিক বাস্তবতাকে ধারণ ও সংরক্ষণের এক শক্তিশালী মাধ্যম। ‘ফিরে আসা’ শুধু একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নয়; এটি পার্বত্য জনপদের মানুষের ইতিহাস, আবেগ ও আত্মপরিচয়ের শিল্পিত দলিল। এই ধরনের উদ্যোগ আমাদের সংস্কৃতির বৈচিত্র্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করবে।”

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit