বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

মাটিরাঙ্গায় আউশ আবাদ বাড়াতে ৪ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৪ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
​রোববার (১৯ ত্রপ্রিল) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের হাতে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যত্রুম অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার  শাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
মাটিরাঙ্গা উপজেলা  কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার,  ইউনুছ নুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সেলিম রানা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.আব্দুর রহিম মজুমদার প্রমুখ। অন্যান্যের মাঝে উপ-সহকারি কৃষি কর্মকর্তা  মো.আমজাদ হোসেন,উপ-সহকারি কৃষি কর্মকর্তা  রুপন দে, উপ-সহকারি কৃষি কর্মকর্তা  নুর মোহাম্মদ সহ উপকারভোগী কৃষকরা  উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা  উপজেলা কৃষি অফিসার  শাহাবুদ্দিন আহমেদ  বলেন,উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের তালিকা অনুযায়ী স্বচ্ছতার সাথে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে। সঠিক সময়ে চারা রোপণ ও কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করলে এবার আউশ ধানের বাম্পার ফলন পাওয়া সম্ভব।
  কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও ধান চাষের নিয়মকানুন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করে তিনি আরো বলেন, চলতি মৌসুমে আউশ আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ৪ শতাধিক  কৃষকদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে উন্নত জাতের ব্রি ধান৯৮-এর বীজ ৫ কেজি   এবং প্রয়োজনীয় রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি  ও এমওপি ১০ কেজি )

প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বনেন,বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার।  আউশ ধানের আবাদ বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্রি ধান৯৮ উচ্চ ফলনশীল এবং রোগবালাই সহনশীল হওয়ায় এটি চাষাবাদ করলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এই প্রণোদনা ক্ষুদ্র কৃষকদের আউশ চাষে আরও আগ্রহী করে তুলবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit