বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫২ Time View
পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে স্ত্রীর শরীরে  আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার   স্বামী মো. নুর হোসেন’র বিরুদ্ধে। শারীরিক, মানসিক ও যৌতুকের নির্যাতন সইতে না পেরে থানায় মৌখিক ভাবে অভিযোগ করেছেন বিবি খাদিজা নামে এক নারী।ওই নারীর শরীরের একাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।অভিযুক্ত পলাতক প্রেমিক মো: নুর হোসেন (৩৫)।  সে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের পলাশপুর গ্রামের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী মো: দুলাল মিয়ার ছেলে।
স্বামীর আগুনে জ্বলসে যাওয়া বিবি খাদিজা বলেন, ২০০৮ সালে পারিবারিক ভাবে সৌদি প্রবাসীর সাথে বিয়ে হয় ওই নারীর। তাদের দাম্পত্য জীবনে কোন সন্তান নেই।  স্বামী প্রবাসে থাকায় সংসারের প্রয়োজনীয় হাটবাজার তাকেই করতে হতো। এ সুবাদে মাটিরাঙ্গা বাজারের কাঁচামাল ব্যবসায়ী নূর হোসেনের দোকানে যাতায়াত ছিল ওই নারীর। স্বামী প্রবাসী হওয়াও তার উপর কুদৃষ্টি পড়ে যায় কাঁচামাল ব্যবসায়ীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। দীর্ঘদিন পরকীয়ার পর গত ১৩ ফেব্রুয়ারী ৫ লাখ টাকা দেনমোহরে হলফনামা ও কাবিন রেজিস্ট্রির মাধ্যমে ওই নারীকে বিয়ে করে মো. নূর হোসেন । 
ভুক্তভোগী নারী বলেন, বিয়ের আগে নানা অজুহাতে আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছে মো. নূর হোসেন। বিয়ের পর সে যৌতুকের জন্য বেপরোয়া হয়ে উঠে।  মোটরসাইকেল ক্রয়ের জন্য দুই লাখ টাকা টাকা দাবী করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি লাথি মেরে ফেলে দিয়ে আমার গায়ে আগুন লাগিয়ে দেয়। আমার চিৎকারে পাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। ততক্ষণে আমার পেট, পিঠ, হাতের আঙুল পুড়ে যায়। অবস্থা বেগতিক দেখে বাড়ির মালিক আমার স্বামীকে বুঝিয়ে দ্রুত ডাক্তারের কাছে পাঠায়। সে আমাকে ডাক্তারের কাছে রেখে আর ফিরে আসেনি। তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করেন ওই নারী।
অভিযুক্তের বাবা মো. দুলাল মিয়া বলেন, সে আগে বিয়ে করেছে,তার একটি বাচ্চা আছে। তার বউ এখন সন্তানসম্ভবা। বিয়ে করার বিষয়টি জানেন না দাবী করে বলেন,  ওই মেয়ে আমাদের বাড়ীতে একদিন এসেছিলো। তবে কেন এসেছিলো তা আমি জানিনা। তবে পলাতক থাকায় অভিযুক্ত মো. নূর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit