মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী মো.কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও একই এলাকার পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন ও ৫ জন আহত হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ব্যাপক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে এবং রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এছাড়া বিজিবিও মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। এদিকে মঙ্গলবার রাতে গুলিতে আহতদের মধ্যে লিমন ভূঁইয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি এবং কোন গ্রেফতার নেই। 
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়। চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় এক পক্ষ গুলি চালালে ৬ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ওসিকুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, চন্দ্রদিঘলিয়া গ্রামের হাজার হাজার লোক জেলা শহরে আজ বুধবার দুপুরে নিহত যুবকের হত্যাকারীদের বিচারের দাবিতে শোক র‌্যালি করেছে। র‌্যালিটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রথান সড়ক প্রদক্ষিণ করে।
পরে গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ। এই অবরোধ চলে টানা দুই ঘণ্টা। পরে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ও পুলিশ সুপার আল বেলী আফিফা অসিকুল হত্যার বিচারের আশ্বাস দিলে অবরোধ ছেড়ে দেয় অবরোধকারীরা। যানবাহন চলাচর এখন স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit