রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আইপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজকের নামাজের সময়সূচি উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

শিল্পী সমিতির নির্বাচনে কে কত ভোট পেয়েছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : এবারের নির্বাচনে নির্বাচিত সভাপতি মিশা সওদাগর মোট ভোট পেয়েছেন মোট ২৬৫টি। অন্যদিকে তার বিপরীতে দাঁড়ানো মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট। সবসময়ের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিপরীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ডিপজল। তিনি পেয়েছেন ২২৫ ভোট। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার ২০৯।

সহসভাপতি পদে ২৩১ ও ২৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। এ ছাড়া সহসাধারণ সম্পাদক আরমান ২৩৭, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ২৫৫, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ২৯৬, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ২৪৫, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ২৩৫ এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল ২৩১ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত।

নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে নিপুণ আরও বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাই ২০২৪-২৬ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের। আমার মনে হয় আমার টার্মে থেকে আমি খুব সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছি।’
এর আগে ১৯ এপ্রিল সকাল ৯টায় শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit