শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আইনি জটিলতায় ব্র্যাড পিট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা ব্র্যাড পিট এবার আইনি জটিলতায় পড়েছেন। তার স্কিনকেয়ার ব্র্যান্ড Beau Domaine-এর বিরুদ্ধে মামলা করেছে আরেক প্রসাধনী সংস্থা Beau D.। অভিযোগ, দুই ব্র্যান্ডের নামের মধ্যে অতিরিক্ত মিল থাকায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

জানা গেছে, ২০২০ সালে যাত্রা শুরু করে ‘Beau D.’। সংস্থাটির জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে প্রিমিয়াম লিপ বাম ও ‘D. Cream’। বিশেষ করে পুরুষদের ইন্টিমেট স্কিনের জন্য তৈরি এই পণ্যগুলোর প্রচারে তারা আকর্ষণীয় ভাষা ব্যবহার করে আসছে।

অন্যদিকে, ২০২২ সালে ফরাসি ওয়াইন প্রস্তুতকারক পেরিন পরিবারের সঙ্গে যৌথভাবে নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড চালু করেন ব্র্যাড পিট। তখন ব্র্যান্ডটির নাম ছিল ‘Le Domaine’। আঙুর থেকে তৈরি উপাদান ব্যবহার করে পণ্য তৈরির কারণে ব্র্যান্ডটি আলাদা পরিচিতি পায়।

পরে ২০২৪ সালে ব্র্যান্ডটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Beau Domaine’। এরপরই আপত্তি তোলে ‘Beau D.’। তাদের দাবি, নতুন নামটি তাদের নিবন্ধিত ট্রেডমার্কের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।

অভিযোগ অনুযায়ী, আদালতে যাওয়ার আগে বিষয়টি মীমাংসার জন্য তিনবার যোগাযোগের চেষ্টা করেছিল ‘Beau D.’। তবে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তারা আইনি পদক্ষেপ নেয়।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২৫/বিকাল ৪.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit