শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

কারিনা-আলিয়াসহ ইনস্টাগ্রামে যাদের আনফলো করলেন করণ জোহর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ইনস্টাগ্রামে নিজের ফলোয়িং তালিকা এক ঝটকায় কমিয়ে এনেছেন করণ। আর তাই কাছের মানুষ, বন্ধুদের আনফলো করেছেন তিনি।

করণের ফলো করার লিস্টে সগৌরবে টিকে রয়েছেন ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং তার ব্যবসায়িক অংশীদার আদর পুনাওয়ালাও। হঠাৎ সোশ্যাল হ্যান্ডেলে প্রথম সারির তারকা ও কাছের মানুষদের আনফলো করায় কারণকে নিয়ে আলোচনা শুরু হলে এর ব্যাখ্যা জানিয়েছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে তিনি বলেন,

ব্যক্তিগত বা পেশাগত কোনো দ্বন্দ্ব নেই। নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আর সোশ্যাল মিডিয়ার চাপ থেকে দূরে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এদিকে মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত সিনেমা ‘চাঁদ মেরা দিল’। লক্ষ্য এবং অনন্যা অভিনীত এই সিনেমা বক্স অফিসে প্রথম সপ্তাহে মাত্র ১১ কোটি রুপির হতাশাজনক ব্যবসা করেছে। নেটিজেনদের একাংশের ধারণা, বক্স অফিসের এমন ধাক্কায় সোশাল মিডিয়ার ফলো ও আনফলো তালিকায় বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে পারেন নির্মাতা করণ জোহর।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৬,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit