বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

বুন্দেসলিগা জেতা লেভারকুসেনের আজ ওয়েস্ট হ্যাম-পরীক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : দিন তিনেক আগেই প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে লেভারকুসেন। জাবি আলোনসোর শিষ্যরা ইতিহাস গড়ে উদযাপনে কোন কমতি রাখেনি। তবে লিগ মিশন একপাশে রেখে লেভারকুসেনের সামনে এবার মিশন ইউরোপা লিগ। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের আতিথ্য নেবে জার্মান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে পাওয়া দুই গোলের লিডে অনেকটাই নির্ভার টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকা ক্লাবটি।

ম্যাচের আগে জাবি বলেছেন, ‘খেলোয়াড়দের নিবেদন, মনোযোগ কিংবা যে ধরনের মানসিকতা তাতে এখন পর্যন্ত দলের ওপর আত্মবিশ্বাস না রাখার কোন কারণ পাইনি। একটা বিশাল অর্জনের পরেও সবার জয়ের ক্ষুধা ঠিক আগের মতোই আছে। সবাই এভাবেই চালিয়ে যেতে চায়। সামনে একটা বড় পরীক্ষা আছে। আমি নিশ্চিত, সবাই তৈরী। শেষ মৌসুমে সেমিতে পৌঁছানোর অভিজ্ঞতা হয়েছিল, এবার সেটাকে আরও অনেক দূরে নিয়ে যেতে চাই।’

অন্যদিকে ইতালিতে প্রত্যাবর্তনের গল্প লিখতে মিরাকলের বিকল্প নেই লিভারপুলের সামনে। অবশ্য তা করার সামর্থ্য আছে কিনা ক্লপ শিষ্যদের, তা নিয়েও আছে প্রশ্ন। শেষ ৮ ম্যাচে মাত্র ৩ জয়, স্কোয়াডে ইনজুরি সমস্যাও বড় মাথাব্যথার কারণ লিভারপুল বসের। আপাতত, প্রত্যাশা রাখতে চাইছেন এই জার্মান কোচ। ক্লপ বলেন, ‘দেখা যাক মাঠে আমরা কী করতে পারি। তবে টিম মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটা এখানে বলার প্রয়োজন নেই। দল জিতলে খেলোয়াড়রা নিজেরাই বলবে কী বলেছিলাম। হারলে এগুলো কেউ শুনতেই চাইবে না।’

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit