বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অপূর্ণতা হয়ে বেঁচে রয়

ফারহা মৌরিন মৌ
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৫৯৮ Time View

অপূর্ণতা হয়ে বেঁচে রয়
_______________

দিনান্তে নিরবতাকেই কাছে রাখা হয়।
অনেক তো হলো,
অভিযোগ করে লাভ নেই কোনো।

কৌতূহল থেকে যা শুরু হয়,
কৌতূহল মিটলে পরে, সেই অজানার মৃত্যু ঘটে।
তাদেরও জানা-অজানার মৃত্যু ঘটেছে।

অনুসন্ধিৎসু মনের স্বার্থ একটাই,
অজানাকে জানা।
রহস্যের স্বার্থ, নিজেকে রহস্যে ঘিরে রাখা।

রহস্যের শেষ হয় নিজেকে অনাবৃত করে।
কৌতূহল তখন থমকে থাকে।

তারপর –
রহস্য এবং কৌতূহল, উভয়েরই মহাপ্রয়াণ।

কিন্তু কেনো এই ফুরিয়ে যাওয়া!
কেনো গাঢ় হয়ে উঠল না দুটি অসম্পূর্ণ শক্তির
একত্র হওয়ার বোধ?
আরো কিছুটা উন্মোচন কিংবা আবিষ্কারের ক্ষুধা!

মূলত,
মিলিত হবার অভিপ্রায়ে ক’জন কাছে আসে?
ছেড়ে গেলেও ক’জনই বা বলে যায়?
থেকে যেতে চায় কে কে, সবটা জেনেও?

উত্তর মেলে না এসবের।
আর এ’কথা জানে বলেই –
কারো কাছেই কোনো অভিযোগ নেই।

অবশেষে-
পরিপূর্ণ হবার হাহাকার থাকা সত্বেও,
অপূর্ণতা হয়ে বেঁচে রয়।

 

কবি পরিচিতিঃ ফারহা মৌরিন মৌ। কবি, প্রচ্ছদ শিল্পী এবং বাচিকশিল্পী। নিয়মিত লেখালিখি, আবৃত্তিচর্চা এবং কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে।ফারহা মৌরিন মৌ একজন প্রফেসনাল ভয়েস ওভার আর্টিস্টও । তিনি নিয়মিত ইউটিউব, ফেসবুক পেজ, টিভি মিডিয়াতে ভয়েস নিয়ে কাজ করছেন। গল্প, কবিতা লেখালিখি তার ভালোলাগার একটি অন্যতম জায়গা। তার কবিতায়, লেখায় জীবনবোধ, আধ্যাত্বিকতা, বাস্তবতার রূপ দেখতে পাওয়া যায়।

 

 

কিএনবি/বিপুল/১৫.০৪.২০২৪/বিকাল ৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit