সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে গভীর রাতে অগ্নিকান্ডে ৩টি পরিবারের সর্বস্বপুড়ে ভুস্মীভুত নৌ প্রতিমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড ধনতলা দাফাদারপাড়ার মরহুম আরিফ আলীর বাড়ীতে গভীর রাতে ভয়াবহ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। এতে বাড়ীর ৩টি পরিবারের ৮টি পাকা ঘর ও খামারের প্রায় তিনশত মুরগী মুহুর্তে আগুনে পুড়ে ভুস্মীভুত হয়ে যায়।

খবর পেয়ে সেতাবগঞ্জ ফায়াস সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করলেও আগুনের হাত থেকে রক্ষা হয়নি কোন কিছ্ইু। উক্ত পরিবারের সদস্য মোঃ লোকমান হোসেন ও মোঃ লাভলু জানান, গত ২৬ জানুয়ারি শূক্রবার দিবগত রাত প্রায় ১টার দিকে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পাশের বাড়ীর লোকজনের ডাকাডাকিতে তাদের ঘুম ভেঙ্গে দেখতে পায় পুরো বাড়ী আগুনে ঘিরে ফেলেছে।

কোন মতে বাড়ীর ১১ জন সদস্যকে জলন্ত বাড়ী থেকে বেড় করতে পারলেও মূল্যবাস আসবাসপত্র ও মালামাল বের করা সম্ভব হয়নি। বাড়ীর ভিতরে থাকা মুরগীর খামারের প্রায় ৩শত মুরগি আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। ধারনা করা যাচ্ছে যে, বৈদ্যতিক সোর্ট সার্কিটে এই আগুনের সুত্রপাত হতে পারে। আগুনের ঘটনায় ৩টি পরিবারের ২৫/৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন মোঃ লোকমান হোসেন।

এই খবর পেয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী শনিবার বিকাল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক উপজেলা আওয়ামীলীগ ৩টি পরিবারকে নগদ ৩০ হাজার টাকা, শাড়ী ও লুঙ্গী, কম্বল প্রদান করেন। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ পরিবারকে রাত্রী যাপন করার জন্য ৪ বান্ড টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এছাড়াও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারদের সাথে কুশল বিনিময় করে তাদের পুর্নবাসনের আশ^াস প্রদান করেন। ক্যাপশনঃ ২৬ জানুয়রি শূক্রবার দিবাগত রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন ধনতলা দাফাদারপাড়ায় ভয়াবহ অগ্নীকান্ডে ৩টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit