মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সামরিক অভিযানের স্প্লিন্টারের আঘাতে কাতারের নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৫ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ‘সামরিক অভিযানে’ ছিটকে আসা গোলার টুকরো বা স্প্লিন্টারের আঘাতে কাতারের এক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। একই দিনে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান।রবিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিক নিহতের এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, ওই দুই ব্যক্তি একটি নৌকায় ছিলেন। হঠাৎ তাঁদের নৌকাটি নিখোঁজ হয়ে যায়। শনিবার থেকে তাদের খুঁজতে অভিযান শুরু হয়। এরপর রোববার ভোরে নিখোঁজ নৌকাটির সন্ধান পাওয়া যায়।

তবে এই ঘটনা ঠিক কোথায় ঘটেছে, তা কাতার সরকার জানায়নি। রবিবার কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। এই হামলার স্প্লিন্টারের আঘাতেই কাতারের ওই নাগরিক মারা গেছেন কি না, তা-ও পরিষ্কার করে বলা হয়নি।

যুক্তরাষ্ট্রের ৮ ঘাঁটিতে ইরানের হামলা :  ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। সম্প্রতি সিরিক ও কেশম এলাকায় ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মূলত ওই হামলার বদলা নিতেই নতুন করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরান।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৬,/সকাল ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit