সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়ায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় এখনও চলছে উদ্ধার অভিযান। বিপর্যয়ের প্রায় ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১ বছর বয়সী দুই শিশুকে। অলৌকিক এ উদ্ধার নতুন করে আশার সঞ্চার করলেও নিহত ও নিখোঁজের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছেই।ধ্বংসস্তূপ থেকে প্রথমে উদ্ধার করা হয় মোইসেস নামের ১১ বছর বয়সী এক শিশুকে। উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায়, দুমড়ে-মুচড়ে যাওয়া কংক্রিটের স্তূপ সরিয়ে সতর্কতার সঙ্গে তাকে বাইরে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে উদ্ধারকারীদের অভিনন্দন জানান। সূর্যের তীব্র আলো থেকে রক্ষা করতে বালকটির চোখও ঢেকে দেওয়া হয়।

এর কয়েক ঘণ্টা পর আরও এক ১১ বছর বয়সী আরো এক শিশুকে জীবিত উদ্ধারের খবর জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিশাল ধ্বংসস্তূপের ভেতর থেকে স্ট্রেচারে করে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

গত বুধবার স্থানীয় সময় বিকেলে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১২৬ বছরের মধ্যে এটিই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।  তাদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেক মানুষ এখনও জীবিত থাকতে পারেন, যদি তারা পানি ও খাবারের নাগাল পেয়ে থাকেন।

মূল দুটি ভূমিকম্পের পর থেকে কয়েকশ পরাঘাত অনুভূত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি উপকূলীয় লা গুয়াইরা রাজ্যের কারাবালেদা শহর। সেখানে উদ্ধার তৎপরতা জোরদারে মার্কিন হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, কয়েকশ মানুষ এখনও নিখোঁজ অথবা ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তবে দেশটির বিরোধীদলীয় একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, নিখোঁজ মানুষের সংখ্যা ৫৫ হাজারের বেশি। অন্যদিকে জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৫০ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই দুই শক্তিশালী ভূমিকম্পে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তথ্য সূত্র- বিবিসি।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৬,/সকাল ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit