বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  রোববার (২৩ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এর পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

জাপানের ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেলে ইবারাকির কয়েকটি এলাকায় এবং মধ্য টোকিওতে সর্বোচ্চ ৫ মাত্রার কম কম্পন অনুভূত হয়েছে। সাইতামা ও চিবা প্রিফেকচারের কিছু এলাকাতেও একই মাত্রার কম্পন অনুভূত হয়।

এই ভূমিকম্প ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে টোকিওর উত্তরে সাইতামায় এক তরুণ ও ৭০-এর কোঠার এক নারী রয়েছেন। কানাগাওয়া প্রিফেকচারে ৯ জন এবং চিবায় ৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের পর জাপানের বিভিন্ন এলাকায় কয়েকটি ট্রেনের চলাচল বিলম্বিত হয়। কিছু ট্রেন কম গতিতে চলাচল করে। তোবু রেলওয়ের কয়েকটি দ্রুতগামী ট্রেনের চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

তবে ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও কাছের ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।

দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত যাচাই এবং জনগণকে সময়মতো তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন। 

তথ্যসূত্র: আনাদোলু 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit