বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিলসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মঈন উদ্দিন শাকিল (৩২) রাঙামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাঠাঁলতলী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ অভিযানে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মো. ফারুক (৪৮)কেও গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ফারুকসহ ইলিয়াস রনি (২৮), নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ ভূট্রো (৫৫) ও তালাশি (৩৫)-এর বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে মাদকসেবনের অভিযোগে মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১) ও বাঁশি চাকমা (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া মো. সাইদুল ইসলাম (২০)কে জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ৮, ৯ ও ১০ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হবে। পুলিশ আরও জানিয়েছে, রাঙামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit