বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
Oplus_16908288
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির কাঁচামাল ও মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অবৈধ চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে প্রায় ১ হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাইমদ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চোলাইমদ তৈরি ও বাজারজাত করার অভিযোগে বাদলপুর এলাকার কিনারের ছেলে বান্দন (৪৫), বান্দনের ছেলে সুজিত (২১) এবং গংগার ছেলে রহিন (৩৬)কে আটক করা হয়। পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকের ভয়াল বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ১১:৫৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit