বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের হয়ে যৌথ সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন হ্যারি কেইন। মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে পিটার শিলটনের ১২৫ ম্যাচের কীর্তিতে ভাগ বসান তিনি। দুটি গোল ও একটি অ্যাসিস্টে এই উপলক্ষ স্মরণীয় করে রাখেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

ম্যাচ শেষে জুড বেলিংহাম কেইনকে ‘ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়’ বলতে দ্বিধাবোধ করলেন না। ৩৩ বছর বয়সী ৯১ গোল করে ইতোমধ্যে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতা হয়ে আছেন। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ইংল্যান্ড খেলোয়াড়ের তালিকায় এককভাবে বসতে যাচ্ছেন তিনি। বেলিংহামের বিশ্বাস, ইংল্যান্ডের জার্সি তার চেয়ে আর কেউ ভালোভাবে পারেননি। 
রিয়াল মাদ্রিদ তারকা বললেন, ‘সত্যি বলতে, সে যা-ই করুক না কেন, এখন আর কোনো কিছুই আমাকে অবাক করে না। তিনি বলে গেলেন, ‘কী অসাধারণ এক রোল মডেল, কী অসাধারণ একজন মানুষ, এবং তার সাথে একই মাঠে খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
কেইনকে যোগ্য খেলোয়াড় বললেন বেলিংহাম, ‘আমি আগেও যেমন বলেছি, সে যা কিছু পায়, তার যোগ্য। সে এর জন্য কঠোর পরিশ্রম করে এবং সে খুব সৎ একজন মানুষ। আমি জানি সে আজ দুটি গোল করেছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো পিটার শিলটনের রেকর্ডের সমকক্ষ হওয়া।’
এরপর কেইনকে নিয়ে আরও বড় মূল্যায়ন করলেন তিনি, ‘আমার মতে, তিনি ইংল্যান্ডের হয়ে খেলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি এক অসাধারণ আদর্শ, একজন মহান মানুষ এবং তার কাছ থেকে প্রতিদিন কিছু না কিছু শেখা যায়।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit