বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সঙ্গে বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় দুই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবাও দিয়েছে পুলিশের এই ইউনিট।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট এলাকায় ১৮ এপিবিএনের সম্মেলনকক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএন রাঙামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা। এ সময় পুলিশের পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ এপিবিএন সূত্র জানায়, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন বিষয়ে মোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে কাজ করেছে তাদের তথ্যপ্রযুক্তি ও সাইবার ক্রাইম সেল। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট মালিককে ফেরত দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যকর সহায়তা দেওয়ার পাশাপাশি ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে ১৮ এপিবিএনের অধিনায়ক মো. রেজাউল করিম বলেন,“জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে ও মোবাইল-সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

উদ্ধার করা মোবাইল ফোন হাতে পেয়ে আবেগাপ্লুত মো. আল-আমিন বলেন,“গতকাল রাতে ১৮ এপিবিএনের সাইবার পুলিশ ফোন করে জানায়, আমার ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার হয়েছে। খুশিতে সারারাত ঘুমাতে পারিনি। আজ অফিসে এসে কোনো টাকা-পয়সার ঝামেলা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ফোনটি হাতে পেয়েছি। ১৮ এপিবিএন সাইবার ক্রাইম সেলকে অসংখ্য ধন্যবাদ।”

অন্যদিকে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে আরিফুল ইসলাম বলেন,“ভেবেছিলাম টাকাটা আর পাব না। কিন্তু ১৮ এপিবিএন সাইবার টিমের আন্তরিক প্রচেষ্টায় সম্পূর্ণ বিনামূল্যে টাকা ফেরত পেয়েছি। সাইবার টিমকে অসংখ্য ধন্যবাদ।”

উদ্ধারকৃত মোবাইল ও টাকা ফেরত পাওয়া নাগরিকরা ১৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাইবার ক্রাইম সেলের পেশাদারিত্ব ও দ্রুত সেবা প্রদানের প্রশংসা করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৬,/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit