সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

আগামীকাল থেকে চালু হচ্ছে তেহরান-দুবাই ফ্লাইট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল ইরান। তবে গত ১৫ জুন বিবাদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি সই হয়। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর তেহরান ও দুবাইয়ের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। সোমবার থেকে এই রুটে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরের প্রধান রামিন কাশেফাজার জানিয়েছেন, তেহরান-দুবাই রুটে ফ্লাইট আবার চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটের টিকিট ‘সেপেহরান’ এয়ারলাইনসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

যুদ্ধের সময় দুবাই বিমানবন্দরে বেশ কয়েকবার ড্রোন হামলা হয়েছিল। এর ফলে তখন বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যুদ্ধের শুরুর দিকের একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীদের বসার জায়গার খুব কাছেই একটি ড্রোন আছড়ে পড়ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও মিসাইল ছুড়েছিল ইরান। তবে ইরানের দাবি, তারা কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট জায়গায় হামলা করেছে, সাধারণ মানুষের কোনো স্থাপনায় নয়।

যুদ্ধের আগে দুবাই বিমানবন্দর আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছিল। তবে সংঘাতের কারণে সেখানে যাত্রীর সংখ্যা ৬৬ শতাংশ কমে যায়।

গত ১৫ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে যে প্রাথমিক সমঝোতা হয়, তার পর থেকেই পরিস্থিতি শান্ত হতে শুরু করে। যদিও এর মাঝে মাঝে আক্রমণ-পাল্টা আক্রমণের  ঘটনা ঘটছে। তবে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে আগামী ৬০ দিন এই দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৬,/সকাল ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit