স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের আজিজ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত ৭টি দোকান পুড়ে যায়। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৭টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৫২