সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

 একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামীর মৃত্যু হয়েছে। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।  
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়,  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির আবু সায়েদের স্ত্রী মোহসেনা খাতুন (৬০) মারা যান। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মারা যান আবু সায়েদ (৭০)।  
চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মৃত স্বামী স্ত্রী দুজনই অসুস্থ ছিলেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই স্বামীও মারা যান।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit