শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মঈন খান বললেন, কেন্দ্রে ভোটার নয় কুকুর-বিড়াল উপস্থিত হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : রোববার (৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি। মঈন খান বলেন, ‘ভোটকেন্দ্রে কিছু লোক দাঁড় করিয়ে রেখে ভোটার উপস্থিতি দেখানোর সাজানো নাটক করছে সরকার। তবে নাটক করে জনগণ ও বিশ্বকে প্রতারিত করতে পারবে না। রহস্য সারাবিশ্বে উন্মোচিত হয়ে গেছে। ভোটকেন্দ্রে না গিয়ে দেশের মানুষ সরকারকে বর্জন করেছে।’

 
বিএনপির এ নেতার দাবি, ‘কেন্দ্রে ভোটারশূন্য শুধু নয়, ২০১৪ সালের পুনরাবৃত্তি হয়েছে। কেন্দ্রে ভোটার নয়, কুকুর-বেড়াল উপস্থিত হয়েছে। কুকুর কেন্দ্রে রোদ পোহাচ্ছে। নির্বাচন নামের প্রহসন তা প্রমাণিত।’
 

 

ভোট বর্জনে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘সরকার বিএনপিকে ভাঙ্গতে না পেরে ব্যর্থ হয়েছে। জেল জুলুম গ্রেফতার করে বিএনপির আন্দোলন দমাতে পারেনি, সেখানেও সরকার ব্যর্থ। বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর চেষ্টাতেও সরকার ব্যর্থ হয়েছে।’
 
বিএনপির সমর্থকরাই শুধু নয়, আওয়ামী লীগের সমর্থকরাও তাদের সময় নষ্ট করে ভোটকেন্দ্রে যায়নি বলে দাবি বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের।
 
এর আগে সকালে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন রিজভী ও তার দলের অনুসারীরা।
 
এ সময় রিজভী বলেন, আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই। এতে অংশ নিতে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে।
 
‘‘আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট মারছে।  কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না’’, যোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসসচিব।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit