মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মনোয়ারা বেগম (৩০) নামে এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বলভপুর মাধপুর পাড়ায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম বলভপুর গ্রামের সলেমান আলীর স্ত্রী।

এলাকাবাসী জানান, মনোয়ারা বেগমের স্বামী সলেমান আলীর সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে মনোমালিন্য ও ঝগড়া ছিলো। মনোয়ারা রাগ করে দুদিন ভাত না খেয়ে ছিলো। এর জের ধরে স্বামীর উপর অভিমান করে তিনি এ ঘটনা ঘটাতে পারে।

স্বামী সলেমান জানান, এদিন সকলের অগোচরে বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান হবি এ ঘটনারন সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit