রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে  নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দি সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করতে সেদেশের সরকারের কাছে আবেদন জানালেন বিভিন্ন দেশের ১৪ জন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পাঠানো আনুষ্ঠানিক আবেদনে ইমরানের প্রতি মানবিক ও ন্যায়সঙ্গত আচরণের আহ্বান জানিয়েছেন গাভাস্কার, চ্যাপেল, লয়েডরা। আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে দুই ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার ও কপিল দেব, ওয়েস্ট ইন্ডিজের স্যার ক্লাইভ লয়েড, অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ছাড়াও আছেন মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইক ব্রিয়ারলি বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ ও জন রাইট। তাদের অনেকেই ইমরানের বিপক্ষে খেলেছেন।

নির্জন কারাগার কক্ষে ইমরানের স্বাস্থ্যের অবনতি, বিশেষ করে দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে উদ্বিগ্ন পুরো ক্রিকেটবিশ্ব। সাবেক অধিনায়কদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং খেলোয়াড়সুলভ মানসিকতা ও মানবিক দায়বদ্ধতা থেকে ইমরানের সুচিকিৎসা, সম্মানজনক কারাবাসের পরিবেশ ও পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার আবেদন করা হয়েছে। ইমরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘তার সঙ্গে যা করা হচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা শুধু মাঠের প্রতিদ্বন্দ্বীই ছিলাম না, দীর্ঘদিনের বন্ধুও।’ 

বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেট দীর্ঘদিন ধরে দেশগুলোর মধ্যে সেতুবন্ধনের কাজ করছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও পারস্পরিক সম্মান অটুট থাকে। ইমরান খান তার পুরো ক্যারিয়ারে সেই চেতনার প্রতীক ছিলেন। তার নেতৃত্ব, দক্ষতা ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।’

 

 

কিউএনবি/খোরশেদ/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit