বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

হরিপুর বুড়ি মন্ডপ শহীদ নগর গ্রামে বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউপির হরিপুর বুড়ি মন্ডপ সংলগ্ন শহীদ নগর গ্রামে ১৩তম মনোজ্ঞ বাউল সাধু সঙ্গের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ মার্চ ২০২৬ইং তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পী, সাধু-ভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। প্রতি বছর চৈত্রমাসে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা বাউল মোঃ শহীদপুর ইসলাম পুতুল। তার অর্থিক সহযোগীতায় এই বাউল অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে বাউল শিল্পীরা আধ্যাত্মিক ও মানবতাবাদী দর্শনের উপর ভিত্তি করে বিভিন্ন বাউল গান পরিবেশন করেন। তাদের গানে মানব প্রেম, ভক্তি, আত্মশুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ফুটে ওঠে। রাতভর চলা এই সাধু সঙ্গের আসরে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে গান ও আধ্যাত্মিক আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, বাউল সাধু সঙ্গ মূলত বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে সহায়তা করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী মানুষ ও বিভিন্ন বয়সের দর্শক উপস্থিত ছিলেন। তারা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। আয়োজনে ছিলেন, হরিপুর বুড়ি মন্ডপ (শহীদ নগর), নবাবগঞ্জ, দিনাজপুর।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit